সায়্যিদ মুজাদ্দিদের দু’টি কবিতা

গ্রিন হাউজ ইফেক্ট
আমাকে ভুলে গেলে কেউ
সন্ধ্যায় কোর্ট পয়েন্টে বৃষ্টি ঝরে
অন্ধকারের বাঁধনে নামে
অজস্র মিছিল। আজকের এই করুণ
সময়ে কোনো মেঘ নেই,
তবু বিস্মরণে আমার নিয়তি—
এখন গ্রিন হাউজের এফেক্টে তোমারই শহরে অগোছালো বাতাস বইছে ।
কেন দূরে যাওয়া
বিচ্ছিন্নতার ব্যথায় বিরহ জাগে,
কেন দূরে দূরে যাওয়া সখি?
দেশ-বিদেশ, শহর থেকে শহরের
দূরত্ব সৃষ্টি করলো যারা—
এই বৃষ্টির নৃত্যতালে
তাদের নৃশংস হৃদয়ে জাগুক
তোমাকে কাছে পাওয়ার
আমার আনন্দ ।


০টি মন্তব্য