সায়্যিদ মুজাদ্দিদের দু’টি কবিতা

গ্রিন হাউজ ইফেক্ট

আমাকে ভুলে গেলে কেউ
সন্ধ্যায় কোর্ট পয়েন্টে বৃষ্টি ঝরে
অন্ধকারের বাঁধনে নামে
অজস্র মিছিল। আজকের এই করুণ
সময়ে কোনো মেঘ নেই,
তবু বিস্মরণে আমার নিয়তি—
এখন গ্রিন হাউজের এফেক্টে তোমারই শহরে অগোছালো বাতাস বইছে ।

কেন দূরে যাওয়া

বিচ্ছিন্নতার ব্যথায় বিরহ জাগে,
কেন দূরে দূরে যাওয়া সখি?
দেশ-বিদেশ, শহর থেকে শহরের
দূরত্ব সৃষ্টি করলো যারা—
এই বৃষ্টির নৃত্যতালে
তাদের নৃশংস হৃদয়ে জাগুক
তোমাকে কাছে পাওয়ার
আমার আনন্দ ।

পাঠকের ভালোবাসাই রাবতার শক্তি। এক কাপ চায়ের দামে আমাদের পাশে থাকতে পারেন।

বিস্তারিত
লেখক

সাইয়্যিদ মুজাদ্দিদ

সময়ের কবি, প্রেমের কবি,তরুণ কবি, নানা নামে তাঁকে চিহ্নিত করা যায় ৷ সিলেটে জন্ম নেয়া সাইয়্যিদ মুজাদ্দিদ সময়কে ধারণ করে লিখে যাচ্ছে কবিতা ।

সব লেখা দেখুন

লেখাটি শেয়ার করুন

০টি মন্তব্য

আপনার মন্তব্য লিখুন


Review Your Cart (0)

Your cart is currently empty.