ডিরেক্টরস বোর্ড
তামিম রায়হান
তামিম রায়হান
কো ডিরেক্টর
হাবীব হুবায়বী
হাবীব হুবায়বী
সম্পাদক
অ্যাডভাইজার প্যানেল
সাবের চৌধুরী
সাবের চৌধুরী
পরামর্শক
লেখক ও শিক্ষাবিদ
হাম্মাদ রাগিব
হাম্মাদ রাগিব
পরামর্শক
লেখক ও সম্পাদক
মাওলানা কুতুবউদ্দিন
মাওলানা কুতুবউদ্দিন
পরামর্শক
তরুণ আলেম ও দাঈ
মাওলানা যাকোয়ানুল হক চৌধুরী
মাওলানা যাকোয়ানুল হক চৌধুরী
পরামর্শক
তরুণ আলেম ও সংগঠক
হাতিম আল ফেরদৌসী
হাতিম আল ফেরদৌসী
পরামর্শক
কবি ও লেখক
সুহৃদ প্যানেল
মাওলানা ফুরহাতুল হক চৌধুরী
মাওলানা ফুরহাতুল হক চৌধুরী
তরুণ আলেম ও দাঈ
মাওলানা মুনিরুল হক চৌধুরী
মাওলানা মুনিরুল হক চৌধুরী
তরুণ আলেম ও দাঈ
মাহের আল ইসলাম
মাহের আল ইসলাম
তরুণ লেখক
আমাদের পরিচিতি

আমাদের কথা

রাবতা—ইতিহাস, ঐতিহ্য ও মুসলিম তামদ্দুনের ধারক এক সাংস্কৃতিক প্রয়াস। দেশ ও জাতির কাছে সঠিকভাবে মুসলিম সংস্কৃতির সৌন্দর্য ও তাৎপর্য পৌঁছে দেওয়াই রাবতার লক্ষ্য। ঘুমিয়ে পড়া তারুণ্যকে জাগিয়ে তুলে মুসলিম কালচারের প্রাণশক্তিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে রাবতা।

বই, শিল্প, সাহিত্য ও সংবাদমাধ্যম—সবকিছুকে নতুন দৃষ্টিভঙ্গি ও সৃজনশীল রূপ দিতে চায় রাবতা। শুরু থেকেই এটি ব্যতিক্রমী সাংস্কৃতিক সংগ্রামে নিয়োজিত, সময়ের চাহিদা অনুযায়ী যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করে চলেছে এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয়ে এগিয়ে চলেছে।

ধর্মীয় মূল্যবোধ ও মানবতার সেবায় নিবেদিত রাবতা—একটি সচেতন, সৃজনশীল ও দায়িত্বশীল সমাজ গঠনের স্বপ্ন নিয়ে পথ চলা এক অনন্য প্ল্যাটফর্ম রাবতা।

২০২২ সাল থেকে রাবতা বিভিন্ন কাজ করে যাচ্ছে নিয়মিত।

রাবতার বার্ষিক কার্যক্রমের সমন্বিত পরিকল্পনা

০১

অনলাইন ও মিডিয়া কার্যক্রম:

  • প্রতিদিন নতুন ও মানসম্মত কনটেন্ট তৈরি করে রাবতার অফিসিয়াল পেইজে নিয়মিত প্রকাশ করা।
  • সময়োপযোগী ভিডিও, রিল, দ্বীনি আলোচনা।
  • বুযুর্গদের নসিহত এবং মুসলিম ইতিহাসবিদদের বক্তব্য আপলোড করা।
  • রাবতার ওয়েবসাইটকে আরও সুদৃঢ়, সমৃদ্ধ ও ব্যবহারবান্ধব করে গড়ে তোলা।
  • রাবতার উদ্যোগে একটি ব্যতিক্রমী ও দায়িত্বশীল সংবাদমাধ্যম চালু করা।
০২

বিশেষ অনুষ্ঠান ও তরুণ কার্যক্রম:

  • দ্বীন, দেশ ও জাতির কল্যাণে বিভিন্ন অঙ্গনে কর্মরত ব্যক্তিদের নিয়ে বিশেষ অনুষ্ঠান 'একংলাপ' আয়োজন।
  • তরুণদের অংশগ্রহণে নানামুখী শিক্ষামূলক, সৃজনশীল ও নেতৃত্ব বিকাশমূলক অনুষ্ঠান পরিচালনা।
  • "আলাপসালাপ" নামে নিয়মিত জুমভিত্তিক আলোচনা অনুষ্ঠান ধারাবাহিকভাবে আয়োজন করা।
০৩

গবেষণা ও প্রকাশনা কার্যক্রম:

  • প্রতি দুই মাস অন্তর গবেষণাধর্মী ম্যাগাজিন প্রকাশ।
  • তরুণ লেখকদের নতুন বই প্রকাশে সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা প্রদান।
  • মুসলিম ইতিহাসের বিভিন্ন বিষয় নিয়ে গভীর গবেষণা পরিচালনা।
  • উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদীসসহ মুসলিম শিক্ষাবিদের জীবন ও কর্ম নিয়ে গবেষণা এবং তাদের স্মরণে থিসিস করা।
  • বাঙালি ইতিহাস ও বাঙালি মুসলিম লেখকদের অবদান নিয়ে গবেষণাভিত্তিক কাজ করা।
  • স্কুল ও কলেজ শিক্ষার্থীদের জন্য পৃথক শিক্ষামূলক ম্যাগাজিন প্রকাশ করা।
  • বিখ্যাত মুসলিম ঐতিহাসিকদের জীবন ও কর্ম নিয়ে ধারাবাহিক গবেষণা ও প্রকাশনা কার্যক্রম পরিচালনা।
  • শিল্প সাহিত্যের বই প্রকাশ করা।
০৪

সাংস্কৃতিক ও সামাজিক উদ্যোগ:

  • মুসলিম তামুদ্দুন ও ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন।
  • সময়ের প্রয়োজন অনুযায়ী রাবতার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ও কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন।

এই পরিকল্পনার মাধ্যমে রাবতা বছরজুড়ে একটি সুসংগঠিত, গবেষণাভিত্তিক এবং সমাজমুখী প্ল্যাটফর্ম হিসেবে কার্যক্রম পরিচালনা করবে—ইনশাআল্লাহ।

যোগাযোগ

অস্থায়ী কার্যালয়:

সুচারু, ২য় তলা, বশির কমপ্লেক্স, বন্দরবাজার, সিলেট।

Review Your Cart (0)

Your cart is currently empty.