Description
গুলজার—উর্দু নির্বাচিত শের-শায়েরীর এক অনন্য অনুবাদ সংকলন। বইটি আমি আগাগোড়া মনোযোগ দিয়ে পড়েছি। উর্দু ভাষার খ্যাতনামা কবিদের শ্রেষ্ঠ কবিতা থেকে বাছাই করা কিছু প্রসিদ্ধ পঙ্ক্তি এখানে অনুবাদ করেছেন ইবনে তাসলীম। বাংলাভাষী পাঠকদের জন্য এটি নিঃসন্দেহে এক ভিন্নধর্মী ও নতুন স্বাদের পাঠ। সহজ সরল ও প্রাঞ্জল ভাষায় শেরগুলোর তরজমা করা হয়েছে, যাতে মূল ভাবের সৌন্দর্য অক্ষুণ্ন থাকে। অনুবাদের পাশাপাশি প্রতিটি শেরের উচ্চারণ যুক্ত থাকায় উর্দু না জানা পাঠকরাও পাঠের আনন্দ থেকে বঞ্চিত হন না। অনুবাদে সর্বোচ্চ সততা ও দক্ষতা বজায় রাখার আন্তরিক প্রচেষ্টা স্পষ্টভাবে চোখে পড়ে। গালিব থেকে শুরু করে ইকবাল, ফয়েজ আহমেদ ফয়েজ—উর্দু সাহিত্যের এমনসব কিংবদন্তি কবিদের নির্বাচিত শের গুলজার-এ জায়গা করে নিয়েছে। ফলে বইটি শুধু অনুবাদগ্রন্থ নয়, বরং উর্দু কবিতার এক সুগন্ধি বাগান। ভিন্নরকম সাহিত্যস্বাদে আগ্রহী পাঠকরা এই গ্রন্থে নিঃসন্দেহে মুগ্ধ হবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। নতুন অনুবাদ হিসেবে ইবনে তাসলীম এখানে সত্যিই প্রশংসনীয় ও দারুণ একটি কাজ উপহার দিয়েছেন।
—লাবীব হুমায়দী


Reviews
There are no reviews yet.